তাবাসসুম ফাউন্ডেশন,কানাডা এর বহুমুখী গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অন্যতম একটি প্রকল্প স্বাবলম্বীকরণ। ইতোপূর্বে অনানুষ্ঠানিকভাবে স্বাবলম্বীকরণ প্রকল্পের কার্যক্রম পরিচালনা করে আসলেও আনুষ্ঠানিকভাবে স্বাবলম্বীকরণ প্রকল্পের উদ্বোধন হলো “বন্ধু স্টোর-১” এর মাধ্যমে।

যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা শুকুর আলী। এক্সিডেন্ট এর পর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় হারিয়েছে পুজি,হারিয়েছে কর্মক্ষমতা, হারিয়েছে উপার্জন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দেখা একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধীরে ধীরে বিলীন হতে থাকে। তথ্য পৌছায় তাবাসসুম ফাউন্ডেশন, কানাডা-এর কাছে। সুস্থ অবস্থায় নিজ বাড়ির সামনেই শুকুর আলীর পরিকল্পনায় করা আংশিক ঘরটিকে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় “বন্ধু স্টোর -১” তৈরির কাজ শুরু করেছে তাবাসসুম ফাউন্ডেশন,কানাডা৷ আমন্ত্রিত অতিথি ও তাবাসসুম ফাউন্ডেশন, কানাডা এর প্রতিনিধিদের উপস্থিতিতে গত ২৯ মার্চ,২০২৫ ইং “বন্ধু স্টোর-১” এর নির্মাণ কাজের উদ্বোধন হয়৷ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম হোসেন জানান,” শিশু,পরিবেশ ও সমাজের জন্য ক্ষতিকর সকল প্রকার খাদ্যদ্রব্য বিক্রি নিষিদ্ধ রেখে সমাজের রোল মডেল হিসেবে পরিচালিত হবে আমাদের এই বন্ধু স্টোর-১। সমাজের দারিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতে আমাদের এই প্রকল্প চলমান থাকবে।” উপস্থিত অতিথিরাও তাদের বক্তব্যে তাবাসসুম ফাউন্ডেশন, কানাডা’র এই উদ্যোগকে স্বাগত জানাই এবং নিয়ম মেনে দোকান পরিচালনা ও পরিচর্যার পরামর্শ প্রদান করেন।
ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে বাস্তবায়ন করতে চাই আমাদের সকল পরিকল্পনা।
All reactions:
26