
We shall overcome someday গানের লাইনটির সাথে আমাদের শৈশবের পরিচিতি, আমাদের শত-সহস্রাব্দ স্বপ্নের সাক্ষী।
শৈশবের সেই স্বপ্ন বুননের সহযোগী হতে তাবাসসুম ফাউন্ডেশন,কানাডার স্বাপ্নিক প্রকল্প – MeritCare 26। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ৫ টি স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ ১৫ জন মেধাবী শিক্ষার্থী নিয়ে আমাদের প্রজেক্ট মেরিটকেয়ার-২৬।
ছবিতে দৃশ্যমান শিক্ষার্থীরা নিজেদের Aim in life লিখছে, সাথে লিখছে নিজেদের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের লেখা “এইম ইন লাইফ” কে কেন্দ্র করেই শিক্ষার্থীদের জন্য তৈরী করা হবে ৫ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
নিয়মিত গাইডলাইন,মনিটরিং, প্রগ্রেস রিসার্চ, পলিসি এপ্লাই,প্রয়োজন মোতাবেক অর্থনৈতিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে শিশুমনা চোখে দেখা এই রঙিন স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়ার কার্যকরী প্রচেষ্টা তাবাসসুম ফাউন্ডেশন,কানাডা এর প্রজেক্ট মেরিট কেয়ার -২৬ এর লক্ষ্য এবং উদ্দেশ্য।
প্রজেক্ট মেরিট কেয়ার-২৬ এর জন্য নির্বাচিত হওয়ার পর তাদের অন্যতম সেরা অর্জন প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষাতে ১৫ জন শিক্ষার্থীই শিক্ষাবৃত্তি প্রাপ্ত।
আমাদের চেষ্টা তাদের এই অর্জনকে নিরবিচ্ছিন্ন অর্জনে পরিনত করা এবং তাদের কাগজে কলমে লেখা “Aim in life” কে দৃশ্যমান অর্জন হিসাবে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া।
১৫ জন শিক্ষার্থী, অভিভাবক ও তাদের শিক্ষকদের সহযোগিতা নিয়ে প্রজেক্ট মেরিট কেয়ার -২৬ সফল করতে চায় তাবাসসুম ফাউন্ডেশন,কানাডা।
তাবাসসুম ফাউন্ডেশন,কানাডা এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম হোসেনের পরিকল্পনায় মেরিটকেয়ার -২৬ এর যাত্রা শুরু এবং সার্বিক তত্বাবধানে মেরিট কেয়ার-২৬ এর কো-অর্ডিনেটর হিসাবে শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা করে যাবেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সফল প্রধান শিক্ষক জনাব মো: আব্দুর রাজ্জাক। প্রধান নির্বাহী পরিচালক মাসুম হোসেনের পরিকল্পনায় বাঘারপাড়া উপজেলার স্বনামধন্য প্রাক্তন শিক্ষকদের অন্তর্ভুক্তি ও অংশগ্রহণপূর্বক মেরিট কেয়ার -২৬ প্রকল্পকে আরও প্রানবন্ত ও বাংলাদেশের শিক্ষা উন্নয়নের মডেল হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা চলমান রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে মেরিট কেয়ার -২৬ এর যাত্রা শুরু হয় এবং শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং বিভিন্ন শিক্ষাবিদ,দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রথম আনুষ্ঠানিক সেমিনার ও আন্তজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাবাসসুম ফাউন্ডেশন,কানাডার প্রধান নির্বাহী পরিচালক মো: মাসুম হোসেন তাবাসসুম ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, এবং মেরিটকেয়ার -২৬ প্রকল্পের সকলের সহযোগিতা কামনা করেন। আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা।