দীর্ঘদিন ধরে শরীরে পানি নিয়ে ঘুরছিলেন সোনাভান বেগম। যার কারণে সব সময় শরীর ফোলা থাকতো এবং অসুস্থ অবস্থাতেই দিন কাটাতেন। তাবাসসুম ফাউন্ডেশন ফ্রাইডে ফ্রি ক্লিনিকের সেবার মান সম্পর্কে জানতে পেরে চলে আসেন সেবা নিতে। তিন সপ্তাহ নিয়মিত চিকিৎসা গ্রহণের পর আজ তার শরীরের ফোলা ও পানি ১৫ কেজি কমেছে আলহামদুলিল্লাহ । আল্লাহর অশেষ রহমত ও আমাদের চিকিৎসাসেবার চেষ্টায় মুমূর্ষু অবস্থা থেকে স্বাভাবিক শরীরে ফিরে এসে তিনি খুশি। তাকে সুস্থ করতে পেরে আমরাও আনন্দিত। তার জন্য দোয়া চাই যেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। একই সাথে দোয়া চাই আমাদের জন্যও,যেন আমরা এভাবেই আমাদের বিনামুল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে যেতে পারি সমাজের সোনাবান বেগমদের জন্য।
