বেশ কিছুদিন ধরে আমরা নানাভাবে চেষ্টা করেছি গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নের। আমরা চেষ্টা করেছি বিনামূল্যে স্বাস্থ্যসেবা, কখনো হেলথ ক্যাম্পিং, কখনো তাদের সন্তানদের পড়ালেখার খরচ বহন কিন্তু পরিশেষে মনে হলো তাদেরকেই স্বাবলম্বী করে দিতে পারলে সব সমস্যার সমাধান। সেলাই মেশিন গ্রামীণ নারীদের বহুল প্রচলিত বিষয়, তবে সেই সেলাই মেশিনকে ঘিরে যদি একটা সুন্দর দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা যায় তাহলে তারা হবে স্বাবলম্বিতার রোল মডেল। ঠিক সেই পরিকল্পনায় করেছি আমরা,তাবাসসুম ফাউন্ডেশনের, কানাডা।


আমাদের পরিকল্পনা ছিলো প্রাথমিক বাছাই পর্ব শেষে আমরা তাদেরকে ইকুয়িপমেন্ট( সেলাই মেশি) প্রদান করব, প্রতিমাসে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও সর্বপরি উৎপাদিত পণ্য বাজারজাতকরণ। একই সাথে তাদের সন্তানদের পড়ালেখা নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব।
আমাদের সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার নাম দিয়েছি আমরা “স্বপ্নসুতা”।
আমাদের সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবে গত ৮ই মে ২০২৬ ইং রোজ শুক্রবার, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাছাইকৃত ১০ জন অসচ্ছল নারীকে প্রদান করা হয় সেলাই মেশিন।

স্বপ্নসুতা” শুধুমাত্র সেলাই মেশিন বিতরণের নাম নয়, “প্রজেক্ট স্বপ্নসুতা”কে আমরা নারী স্বাবলম্বীকরণে একটি দৃশ্যমান,আদর্শিক এবং কার্যকর একটি প্রকল্প হিসাবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।প্রজেক্ট স্বপ্নসুতা” হবে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নের রোল মডেল
তাবাসসুম ফাউন্ডেশন, কানাডার প্রধান নির্বাহী পরিচালক মো: মাসুম হোসেন, তাবাসসুম ফাউন্ডেশনের সকল সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সকলের সহযোগিতায় গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে অবদান রাখতে চান। আপনাদের সহযোগিতার আমাদের অনুপ্রেরণা, আপনাদের সম্মিলিত অংশগ্রহণে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর।
