তাবাসসুম ফাউন্ডেশন রুরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় আজ ১৭/০৫/২০২৫ ইং তারিখে খাজুরা ইসলামিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ইউনিফর্ম বিতরণ করা হয়।শিক্ষা সুযোগ নয়, শিক্ষা সবার অধিকার আর প্রতিটি শিশুর উচিত সম্মানের সাথে স্কুলে যাওয়ার সুযোগ পাওয়া। তাদের শিক্ষা সহায়তায় কাজ করতে পেরে আমরা আনন্দিত।
এই উদ্যোগ সফল করতে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ।
চলুন, একসাথে এগিয়ে চলি — প্রতিটি শিশুর স্বপ্নপূরণের পথে।