তাবাসসুম ফাউন্ডেশন ফ্রাইডে ফ্রী ক্লিনিক।

বৃহত্তর খাজুরা বাজার, বাঘারপাড়া, যশোর অঞ্চলের অসুস্থ মানুষের আস্থার জায়গা এখন তাবাসসুম ফাউন্ডেশন ফ্রাইডে ফ্রী ক্লিনিক।

গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে এই ফ্রাইডে ফ্রী ক্লিনিক। ক্লিনিকের চিকিৎসকগণ অত্যান্ত আন্তরিকতার সাথে সেবা দিয়ে চলেছেন অসহায় কিংবা অসুস্থ মানুষের। উন্নত চিকিৎসাসেবা সকল শ্রেণির মানুষের নাগালে পৌছে দিতে নিরলস ও নিঃস্বার্থ ভাবে প্রতিনিয়ত কাজ করে চলেছে তাবাসসুম ফাউন্ডেশন ফ্রাইডে ফ্রী ক্লিনিক। সেবার মান দিয়ে মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে এই ক্লিনিক। আস্থার প্রতীক হয়ে উঠেছে টেট্রালজি অফ ফ্যালোট (টিওএফ) রোগে আক্রান্ত ১৪ মাসের আজিমের মতো শিশুদের, আস্থার প্রতীক হয়ে উঠেছে আজিমের মায়ের মতো শত মায়ের। আস্থার প্রতীক হয়ে উঠেছে ইডিমা নিয়ে ক্লিনিকে আসা সোনাভান বেগমের মতো শত বৃদ্ধের।

তাবাসসুম ফাউন্ডেশন,কানাডা এর হেলথকেয়ার প্রকল্পের অধীনে পরিচালিত তাবাসসুম ফাউন্ডেশন ফ্রাইডে ফ্রী ক্লিনিক,

আপনাদের সকলের সহযোগিতা ও দোয়ায় এভাবেই আস্থা ও ভরসার জায়গা হয়ে থাকতে চাই । আপনাদের কল্যাণে বৃদ্ধি করতে চাই আমাদের সেবার মান ও পরিসর।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং তার টিমের স্বপ্ন পূর্নাঙ্গ ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের চিকিৎসা সেবা দেওয়া । তিনি তাবাসসুম ফাউন্ডেশনের প্রতি সংশ্লিষ্টদের সকলকে সর্বদা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। একই সাথে ক্লিনিক এর বর্তমান ডাক্তার ইমরান নাজির এবং আসমা সাদিয়া রিমি সহ সকল স্বেচ্ছাসেবীদের কে ধন্যবাদ জানান। বিশেষ করে ক্লিনিক এ যারা সেবা নিতে আসেন তাদের কে ধন্যবাদ এর সহিত স্মরণ করেন।

প্রধান নির্বাহী আশাবাদ ব্যক্ত করেন, খুব শীঘ্রই যশোর শহরের স্বনামধন্য বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে তাবাসসুম ফাউন্ডেশন ফ্রাইডে ক্লিনিক থেকে প্রেরিত রোগীদের নিজেদের চেম্বারে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন ।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these